Posts

Saturday, September 7, 2019

Shantir Sadh

শান্তির সাধ
 

রাতের তারা গ্রাস করেছে,
আলোর ছটা হারিয়ে গেছে ,
রাহু নাকি চাদ গিলেছে
লেগেছে আজ গ্রহন।

সবাই শুধু পরকে দেখে
নিজের দিকে চায়না ফিরে,
গ্রহন যে আজ বিশ্ব জুড়ে
দেখনা মেলে নয়ন।

অন্নাভাবে দেশ ডুবেছে,
হিংসাতে কত লোক মরেছে,
ধর্ম নিয়ে সন্ত্রাসবাদ
বলতে মোদের বারন।

আশায় শুধুই বেড়াই ঘুরে
আসবে কবে সুদিন ফিরে,
হাসবে সবাই জগত জুড়ে,
ভুলবে দুখের দহন।



No comments:

Post a Comment